এবার শিক্ষক বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বাসে আজ দুপুরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবিটি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে থেকে তোলা। ছবি: প্রথম আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বাসে আজ দুপুরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবিটি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে থেকে তোলা। ছবি: প্রথম আলো

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বাসটিতে এ সময় কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর জানায়, আগুনে বাসটির আট থেকে ১০টি আসন পুড়ে গেছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন কমিটির আহ্বায়ক নূরে আলম আবদুল্লাহ বলেন, ‘পার্কিংয়ে থাকা অবস্থায় বাসটিতে আগুন দেওয়া হয়েছে। তবে বাসে কারা আগুন দিয়েছে, তা জানি না।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মাদ বলেন, বাসে আগুন দেওয়ার পর ক্যাম্পাসে নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।