এমপি লিটনের বিরুদ্ধে মামলা, থানায় অস্ত্র জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্জুরুল ইসলাম
মন্জুরুল ইসলাম

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ মঞ্জুরুল ইসলাম ওরফে লিটনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন গুলিবিদ্ধ শিশু শাহাদাতের বাবা সাজু মিয়া। আজ শনিবার রাত নয়টায় সুন্দরগঞ্জ থানায় তিনি এই মামলা করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাংসদের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে ৩২৬ / ৩০৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামি একজন সাংসদ। তাই বিধিবিধান অনুসরণ করে তাঁকে গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাংসদের সমর্থকেরা সাংসদের ব্যবহৃত পিস্তল ও শটগান সুন্দরগঞ্জ থানায় জমা দেন। গাইবান্ধা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সাংসদের গুলিতে গতকাল সকালে আহত হয় চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত। তাকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সও আটকে দিয়েছিল সাংসদের সমর্থকেরা। শাহাদাতের পরিবার থাকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে। সে গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। প্রতিদিনের মতো শুক্রবার সকালে চাচা শাহজাহান আলীর সঙ্গে হাঁটতে বেরিয়েছিল শাহাদাত। সকাল পৌনে ছয়টার দিকে বাড়ির পাশে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কে ব্র্যাক মোড় এলাকায় গুলিবর্ষণের ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: