এলজিসহ নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে এলজি, একটি কার্তুজসহ জুলেখা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কুতুবজোম ইউনিয়নের বটতলী এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, জুলেখার রান্নাঘর থেকে পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জুলেখা নাকি তাঁর পরিবারের অন্য কেউ জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।