প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের স্থানীয় একটি পত্রিকার সম্পাদককে লাঞ্ছিত করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আবুল বাশারকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় সহকারী পুলিশ সুপারকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে নগরীর চাষাঢ়ায় খাজা সুপার মার্কেটের সামনে চায়ের দোকানে স্থানীয় একটি দৈনিক পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান আরিফকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে চাষাঢ়ায় সমাবেশ করে প্রতিবাদ জানান। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় এসআইকে প্রত্যাহার করা হয়েছে।