প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে এক সেনাসদস্যকে আটক করে মারপিট ও ঘুষ নেওয়ার অভিযোগে কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) জায়েদ আবদুল্লাহ বিন ছরোয়ারকে গত শনিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেনাসদস্য কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামের রাজু মোল্লার (২৮) অভিযোগ, ১ সেপ্টেম্বর রিকশাভ্যানে করে তিনি গ্রামে যাচ্ছিলেন। ওই ভ্যানে সোহেল মাস্টার নামের এক ব্যক্তিও ছিলেন। পথে কাশিয়ানী থানার এসআই জায়েদ আবদুল্লাহ ও কনস্টেবল আবদুর রহমান ভ্যান থামিয়ে সোহেলকে তল্লাশি করে ইয়াবা বড়ি পান। জায়েদ আবদুল্লাহ দাবি করেন, রাজু মোল্লাকে মারপিট করা হয়নি বা তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়নি। পুলিশ সুপার এস এম এমরান হোসেন বলেন, শুধু সেনাসদস্যের অভিযোগের পরিপ্রেক্ষিতেই নয়, আরও কয়েকটি অভিযোগে শনিবার ওই এসআইকে সাময়িকভাবে বরখাস্ত ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূরকে শোকজ করা হয়েছে।