এসআইয়ের ওপর হামলার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলামের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
মহেশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ সেলিম মিয়া গত সোমবার রাতে ডাকাতির প্রস্তুতি ও পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে দুটি মামলা করেন।
পুলিশ কর্মকর্তার ওপর হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক মোহাম্মদ কামাল, নেজাম উদ্দিন, মোহাম্মদ সুলতান ও মোহাম্মদ ফিরোজকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এসআই তাজুলের অবস্থা আশঙ্কামুক্ত নয়।