এসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে কনস্টেবলের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণা ও ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন নারী কনস্টেবল। গতকাল সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক রফিকুল ইসলামের আদালতে এই মামলা করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম সঞ্জয় দাশ। তিনি রাঙ্গুনিয়া থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন।

আদালত অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন বলে জানান ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জসীম উদ্দিন।

অবশ্য এ অভিযোগ অস্বীকার করে সঞ্জয় দাশ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ওই নারী পুলিশ কনস্টেবলের সঙ্গে তার পরিচয় রয়েছে। কিন্তু তিনি প্রতারণা কিংবা ধর্ষণ করেননি। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।

বাদীর আইনজীবী শাখাওয়াত হোসেন বলেন, বাদীর সঙ্গে আসামির বিয়ে হয়। পরে আসামি তাঁকে তালাক দেন। একপর্যায়ে ৯ সেপ্টেম্বর নগরের রেয়াজউদ্দিন বাজার এলাকার একটি হোটেলে নিয়ে বাদীকে ধর্ষণ করেন আসামি।