এসএসসি পরীক্ষার্থী বহিষ্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ মডেল বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে এসএসসি (ভোকেশনাল) শাখার নয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার রসায়ন পরীক্ষা চলাকালে এসব পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সাত ও মুঠোফোন ব্যবহার করায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তবে একই কেন্দ্র থেকে নয় পরীক্ষার্থীকে বহিষ্কারের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপক কুমার বণিক বলেন, এ বিষয়ে কেন্দ্রসচিব বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাঁকে কিছু জানাননি।