এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ওই ছাত্রীর বড় ভাই বলেন, শনিবার রাত দুইটার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তাদের মারধর করা হয়। একপর্যায়ে তাঁর বোনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশী লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে দুর্বৃত্তরা গুলি ছোড়ে।
চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, অপহরণকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।