এসএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
খুদেবার্তায় বলা হয়, গতকাল বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি। চলমান এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে ওই ব্যক্তি জড়িত বলে দাবি পুলিশের।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করবে পুলিশ।