এসপি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব উপজেলার একটি মসজিদে তাবলিগ জামাতের সদস্যদের অবস্থান করতে না দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট গোলমালের সময় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় জেলা পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার যুগ্ম সচিব আ শ ম ইমদাদুদ দস্তগীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এসপি শেখ রফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার এবং তাঁর জায়গায় রাঙামাটির এসপি আমেনা বেগমকে আনা হয়েছে। রফিকুল ইসলাম বলেন, ‘এ-সংক্রান্ত কোনো কাগজ হাতে পাইনি।’