ওড়না জড়িয়ে ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগে গতকাল বৃহস্পতিবার ব্যাটারিচালিত ইজিবাইকের মোটরে ওড়না জড়িয়ে গিয়ে শরীফা আক্তার (১৭) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল।
শরীফা কামরাঙ্গীরচরের আশরাফাবাদ এলাকায় থাকত। এ ঘটনায় ইজিবাইক চালক এনামুর রহমানকে হাসপাতাল ক্যাম্পের পুলিশ আটক করেছে। ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।