ওড়না পেঁচিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকে ওড়না পেঁচিয়ে গতকাল সোমবার এসএসসি পরীক্ষার্থী মেরিনা নকরেকের (১৬) মৃত্যু হয়েছে। সে হালুয়াঘাট আদর্শ উচ্চবিদ্যালয় থেকে কারিগরি শাখায় এসএসসি পরীক্ষার্থী ছিল। ধারা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে গতকাল প্রথম দিনের পরীক্ষা শেষ করে সে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক দিয়ে ইজিবাইকে চড়ে বাড়ি ফিরছিল। পথে দর্শনার মোড় এলাকায় ইজিবাইকের চাকার সঙ্গে তার গলার ওড়না জড়িয়ে যায়। এতে শ্বাস বন্ধ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। মেরিনার বাড়ি হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া গ্রামে। তার বাবার নাম গণক মাঝি। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, মেরিনার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।