ওয়ালটনের শোরুমে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরে ওয়ালটনের শোরুমে গত শনিবার মধ্যরাতে ভেন্টিলেটর ও দরজার তালা ভেঙে ৫৩টি মুঠোফোন সেট ও ৫৩ হাজার টাকা চুরি গেছে। শোরুমের মালামাল তছনছ করে রেখে গেছে দুর্বৃত্তরা। ওয়ালটনের রংপুর শোরুমের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা (ইনচার্জ) তানজির আহমেদ জানান, শনিবার রাত ১০টায় শোরুম বন্ধ করা হয়। গতকাল রোববার সকাল নয়টার দিকে শোরুম খুললে চুরির বিষয়টি চোখে পড়ে। এদিকে ৩ জুন রাতে নগরের ব্যস্ততম এলাকা উত্তরা মোটরসের শোরুমেও চুরির ঘটনা ঘটে।