প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিবন্ধন ছাড়াই বিভিন্ন ওষুধ তৈরি, মজুত ও বিক্রির দায়ে গাজীপুরের জয়দেবপুর এলাকার সেফটি হেলথ ফার্মাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে র্যাব-১ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. ফিরোজ আহমেদ বলেন, র্যাব-১-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে দুপুরে ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, নিবন্ধন ছাড়াই সেখানে ভেটেরিনারি-জাতীয় ওষুধ তৈরি, মজুত ও বিক্রয় এবং হাঁস-মুরগির ভিটামিন-জাতীয় ওষুধ তৈরি করা হচ্ছে।