ওষুধ কোম্পানির ডিপোতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের কটকিপাড়া এলাকায় ওষুধ কোম্পানি ওরিয়ন ফার্মার ডিপোতে গত বুধবার রাতে ডাকাতি হয়েছে। দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল, ২০ হাজার টাকা ও কিছু ওষুধ নিয়ে গেছে।
পুলিশ ও ওষুধ কোম্পানি সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে শহরের কটকিপাড়ায় ভাড়া বাড়িতে সাত-আটজনের একটি ডাকাত দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢোকে। পরে তারা কোম্পানির নৈশপ্রহরী ইলিয়াছ উদ্দিনকে (৩২) মারধর করে দরজা ভেঙে লুটপাট চালায়। আহত ইলিয়াছকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওরিয়ন ফার্মার ডিপো ইনচার্জ আবদুল হাকিম জানান, ডাকাতেরা মোটরসাইকেল ও টাকা ছাড়াও প্রায় দুই লাখ টাকার ওষুধ নিয়ে গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলার প্রস্তুতি চলছে।