ওষুধ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ প্রায় নয় কেজি ওষুধ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এসব ওষুধ জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক সৈয়দ মোকাদ্দেস হোসেন জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী মো. শামসুদ্দিনের কাছ থেকে এসব ওষুধ জব্দ করা হয়েছে। তাঁর পাসপোর্ট জব্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম