ওষুধ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ৪৫ লাখ টাকার অবৈধ ওষুধ জব্দ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরের পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এসব ওষুধ জব্দ করে কোস্টগার্ড পূর্ব জোনের একটি দল। এ সময় মাইক্রোবাসচালক মো. কাসেম আলী (৫০) ও যাত্রী মো. হুমায়ুন কবিরকে (৩৪) আটক করা হয়েছে। কোস্টগার্ড পূর্ব জোনের গোয়েন্দা কর্মকর্তা এম দুরুল হুদা গত রাতে প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিরা জব্দ করা ওষুধগুলোর কোনো কাগজপত্র দেখাতে পারেননি।