ওষুধ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাকঘরের বৈদেশিক শাখা থেকে অনুমোদনহীন সোয়া কোটি টাকার বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) শহিদুজ্জামান সরকার প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গত বুধবার রাতে ডাকঘরের বৈদেশিক শাখায় অভিযান চালানো হয়। স্ক্যানের সময় সাতটি বড় বক্সের ভেতর ওষুধগুলো পাওয়া যায়। ওসি বলেন, জব্দ হওয়া ওষুধের বেশির ভাগ ক্যানসার, কিডনি, চর্ম ও অ্যালার্জির চিকিৎসায় ব্যবহার করা হয়। তুরস্ক থেকে ওষুধের চালানটি কয়েক দিন আগে এসেছে।