ওষুধবাহী কাভার্ড ভ্যানে ২০ হাজার ইয়াবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফ-কক্সবাজার সড়কের দমদমিয়া এলাকায় আজ বৃহস্পতিবার একটি ওষুধ বহনকারী কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক নুরুল ইসলাম (২৮) ও তাঁর সহকারী মানিক মিয়াকে (২৬) আটক করা হয়েছে।
২ বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, আজ সকাল আটটার দিকে চট্টগ্রামগামী একটি ওষুধ বহনকারী কাভার্ড ভ্যান টেকনাফ-কক্সবাজার সড়কের দমদমিয়া চৌকিতে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের আসনের নিচ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ওই দুজনকে টেকনাফ থানা-পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি।