ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিনকে প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাঁকে প্রত্যাহার করে মহানগর গোয়েন্দা বিভাগে নেওয়া হয়েছে। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমতুল্লাহ ওসিকে প্রত্যাহারের কারণ ‘প্রশাসনিক’ বলে মন্তব্য করেন। দক্ষিণ সুরমা থানার নতুন ওসি করা হয়েছে খায়রুল ফজলকে। গতকাল শুক্রবার সকালে তিনি কর্মস্থলে যোগ দিয়েছেন। এর আগে মহানগর গোয়েন্দা পুলিশে দায়িত্ব পালন করছিলেন তিনি।