ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী থানার ওসি এ কে এম আমিনুল হককে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের পুলিশ সুপার এক আদেশে তাঁকে ফরিদপুর পুলিশ লাইনসে প্রত্যাহার করেন। পুলিশের একটি সূত্র জানায়, শুক্রবার সকালে উপজেলার ফলিয়ার বিলের মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও তিনজন আহত হন। পুলিশের একটি সূত্র জানায়, ওই ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাঁকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, পুলিশ সুপারের নির্দেশে তাঁকে প্রত্যাহার করা হয়। ফরিদপুর অফিস|