ওসি প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী সহিংসতার ঘটনায় খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হককে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মো. শওকত আলী যোগদান করেছেন। জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী গতকাল রোববার বলেন, রমিজুল হককে শনিবার নেত্রকোনা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা, স্থানীয় আওয়ামী লীগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনার সময় খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের আদাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির জের ধরে পুলিশ-জনতার মধ্যে সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী গোলাম আবু ইসহাকের ছোট ভাই যুবলীগের কর্মী গোলাম কাউছার (৩২) গুলিতে নিহত হন।