প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদকে প্রত্যাহার করা হয়েছে। ওসি মোহাম্মদ দাউদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অব্যাহত যানজট, গাড়ির চালকদের অহেতুক হয়রানি, অসৌজন্যমূলক আচরণ ও মহাসড়কে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ ওঠায় গত বৃহস্পতিবার রাতে তাঁকে প্রত্যাহার করে ঢাকায় হাইওয়ে পুলিশ হেড কোয়ার্টারে সংযুক্ত করা হয়।