ওসিকে প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের হয়রানিসহ নানা অভিযোগে কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয় (ইসি)। গত মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের উপসচিব সামসুল আলম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ২৩ এপ্রিল উপজেলার ১৪টি ইউপির নির্বাচন উপলক্ষে তাঁকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে তাঁর জায়গায় একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্যও আদেশ দেওয়া হয়েছে।