প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকি দেওয়ায় চট্টগ্রামের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জিডি করেছেন। তিনি জানান, জামায়াত-শিবির পরিচালিত ‘বাঁশের কেল্লা’ নামের ফেসবুক পাতায় ছবিসহ তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এতে আক্রমণাত্মক বক্তব্য লেখা হয়েছে। এ কারণে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে মঙ্গলবার রাতে নিজ থানায় জিডি করেছেন তিনি। ওই পাতায় ওসি মহসিনকে ‘কুখ্যাত’ উল্লেখ করে বলা হয়েছে, প্রতিটি অপকর্মের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।