ওসির স্বস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনশ্রীতে গত রোববার রাতে চালককে খুন করে একটি গাড়ি নিয়ে গেছে দুর্বৃত্তরা। সেই খবর সংগ্রহ করতে গতকাল দুপুরে রামপুরা থানায় কথা হচ্ছিল ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান তরফদারের সঙ্গে। হঠাৎ খবর এল, রামপুরা হাজিপাড়ায় পোশাক কারখানার টাকা ছিনতাই হয়েছে। ওসি কয়েকজনকে নিয়ে পড়িমরি করে ছুটলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে এলেন। হাসিমুখে বললেন, ‘ছিনতাইয়ের ঘটনাস্থল রমনা থানায় পড়েছে।’ নিজস্ব প্রতিবেদক