প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে করা নাশকতার মামলার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের গতকাল মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মহানগর পুলিশ।
নোটিশ পাওয়া কর্মকর্তারা হলেন বোয়ালিয়া মডেল থানার ওসি আলমগীর হোসেন, এসআই মাহামুদুল হাসান ও শরিফুল ইসলাম।
এসআই মাহামুদুল হাসান প্রথম আলোর আলোকচিত্রী শহীদুল ইসলাম ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন রায়হানুল ইসলামের বিরুদ্ধে গত মাসে তিনটি মামলা করেন। আর এসআই শরিফুল ইসলাম মামলা করেন যুগান্তর-এর রাজশাহী ব্যুরোপ্রধান আনু মোস্তফার বিরুদ্ধে।