ওড়না পেঁচিয়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলায় গতকাল সোমবার অটোবাইকের চাকার সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁস লেগে হাচেন বানু (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামের আদম আলী খানের স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মেয়েকে নিয়ে হাচেন বানু অটোবাইকে করে উপজেলা সদরের উদ্দেশে রওনা হন। বেলা ১১টার দিকে উজিরপুর হাইস্কুল মাঠের কাছে অটোবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।