ওড়না পেঁচিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে জান্নাতি আক্তার নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ভান্ডারিয়া-চরখালী সড়কের শিয়ালকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জান্নাতি উপজেলার চরখালী গ্রামের কবির খলিফার মেয়ে। সে স্থানীয় পশ্চিম নদমূলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।