ওয়ারীতে অস্ত্র ও গুলিসহ আটক ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ওয়ারী থেকে অস্ত্র ও গুলিসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আটক ব্যক্তিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ব্রিফিং করার কথা রয়েছে।