ওয়েবসাইট হ্যাকের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন সংবাদমাধ্যমের ওয়েবসাইট হ্যাক করার অভিযোগে আবদুল্লাহ আল ফাহাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফাহাদ রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী।
মিরপুর এলাকার র‌্যাব-৪-এর সহকারী পুলিশ কমিশনার (এএসপি) এ বি এম মুজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোমবার রাতে উত্তরার নর্থ টাওয়ারের কাছ থেকে ফাহাদকে গ্রেপ্তার করা হয়।