ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে গতকাল বুধবার দুপুরে তিনটি ককটেল ও দেশে তৈরি একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানহাট এলাকার একটি মুদির দোকানের পেছন থেকে কার্টনের ভেতরে তিনটি ককটেল ও একটি পাইপগান পাওয়া যায়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভুইয়া বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।