প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টেংরাবাড়ি সাহেববাজার এলাকা থেকে গতকাল শনিবার রাতে ১৭টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা ককটেলগুলো একটি বালতির পানিতে ডুবিয়ে রেখে নিষ্ক্রিয় করা হয়েছে। কালিয়াকৈর থানার উপপরিদর্শক আতিকুর রহমান রাসেল জানান, এলাকায় নাশকতা সৃষ্টির জন্য দুষ্কৃতকারীরা ককটেলগুলো ওই স্থানে রেখেছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ককটেলের সঙ্গে জড়িত ব্যক্তিদে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।