ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল চৌধুরীপাড়া থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শাহেদা বেগম চৌধুরী নামের এক গৃহবধূ চট্টগ্রাম নগরের বাসা থেকে দীর্ঘদিন পর চৌধুরীপাড়ার গ্রামের বাড়িতে আসেন। বাড়ি পরিষ্কার করতে গিয়ে টিনের চালার নিচে পলিথিনে মোড়ানো কিছু জিনিস দেখতে পান। পরে পলিথিন খুলে পাঁচটি ককটেল পাওয়া যায়। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে ককটেলগুলো উদ্ধার করে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, কারা সেখানে ককটেল রেখেছে তা তদন্ত করে দেখা হবে। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি|