ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার বুনোরামনগর গ্রামের একটি বসতঘরের পেছনের চাল থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। গ্রামের দিনমজুর হেনা বেগম বলেন, বৃহস্পতিবার বিকেলে তিনি রান্নাঘরের পেছনের পরিত্যক্ত জায়গা থেকে ঝোপঝাড় পরিষ্কার করছিলেন। এ সময় তিনি তাঁর থাকার ঘরের পেছনের চালে একটি প্লাস্টিকের ঝুলন্ত থলে দেখতে পান। এরপর থলের ভেতর লাল টেপে মোড়ানো ভারী জিনিস দেখে তিনি প্রতিবেশীদের খবর দেন। পরে পুলিশ ককটেলগুলো উদ্ধার করে বালতির পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করে।