প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ি গ্রামে ‘তিন তারা শাহী জামে মসজিদের’ পাশের ঝোপ থেকে গতকাল বুধবার ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদ কমিটির লোকজন আশপাশের জায়গা পরিষ্কার করছিলেন। এ সময় তাঁরা ঝোপের মধ্যে দুটি ব্যাগে ককটেল দেখতে পান। খবর পেয়ে পুলিশ ককটেলগুলো উদ্ধার করে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউসিক আহমেদ বলেন, ককটেলগুলো তাজা অবস্থায় পাওয়া গেছে। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়ায় মামলা করা হয়নি।