ককটেল উদ্ধারে পুলিশের ঠেলাঠেলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের শহীদ সুজিত রেলগেটের কাছে রেললাইনের ওপর কে বা কারা শক্তিশালী চারটি ককটেল রেখে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে এলাকাবাসী সেগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশের মধ্যে দীর্ঘ সময় ঠেলাঠেলির পর দুপুর আড়াইটার দিকে বোনারপাড়া রেলওয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে।
স্থানীয় কয়েকজন জানান, সকালে উপজেলার সান্তাহার-বগুড়া রেলপথের শহীদ সুজিত রেলগেটের কাছে এলাকাবাসী ককটেলগুলো দেখতে পায়। প্রথমে বিষয়টি আদমদীঘি থানায় জানানো হয়। থানার পুলিশ বিষয়টি সান্তাহার শহর পুলিশকে জানায়।
শহর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, ককটেলগুলো রেলওয়ের সীমানায় রাখা। তারা ককটেল উদ্ধার না করে বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানায়। ঘটনার স্থানটি বোনারপাড়া থানাধীন হওয়ায় সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাটি বোনারপাড়া রেলওয়ে থানার পুলিশকে জানায়।