ককটেল ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া পৌর এলাকার লক্ষ্মীপাশা কওমি মাদ্রাসার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ককটেল ও শটগানের পাঁচটি গুলি উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এগুলো উদ্ধার করে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি|