ককটেল থেকে বাঁচতে গিয়েই গেল প্রাণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় আজ বৃহস্পতিবার রাতে পণ্যবাহী একটি ট্রাকে ককটেল হামলা হয়েছে। হামলা থেকে বাঁচতে গাড়ি থেকে লাফ দিয়ে নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে মারা যান চালকের সহকারী। তাঁর নাম মিন্টু (৩৫), বাড়ি চারঘাটের টাঙন এলাকায়।
ঘটনাস্থল পরিদর্শন করেন এসপি আলমগীর কবির। এরপর তিনি জানান, বেলপুকুর এলাকায় রাত আটটার দিকে রাজশাহীগামী একটি ট্রাকে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে। গাড়ির চালকের সহকারী মিন্টু বাঁচার জন্য গাড়ি থেকে লাফ দিয়ে নিচে নামতে যান। এ সময় গাড়ির পেছনের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। বিষয়টি বুঝতে না পেরে ট্রাকের চালক গাড়ি চালিয়ে রাজশাহী নগরের মতিহার থানার কাঁটাখালী এলাকায় চলে আসেন।
স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।