ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি, আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে ককটেল ফাটিয়ে সোনার দোকানে ঢুকে মালিককে কুপিয়ে স্বর্ণালংকার লুট করেছেন ডাকাতেরা। গতকাল বুধবার রাতে জেলা শহরের পালং মধ্যবাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ছয়জনকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার বাসিন্দা কবির সরদার (২৭), সজিব মোল্লা (২৩), দুলাল খান (৪৫), নিজাম তালুকদার (৩৮), আবু বকর সরদার (৩৫) ও রাজিব হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতি সংঘটিত হওয়া ‘প্রিয়া গিনি ঘর’ নামের সোনার অলংকার বিক্রির দোকানটি সদর থানা থেকে ১০০ গজ দক্ষিণে অবস্থিত। রাত আটটার দিকে ডাকাতেরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। বাজারের অন্য বিক্রেতারা ভয়ে তাঁদের দোকানপাট বন্ধ করে দেন। এরপর ডাকাতের দলটি প্রিয়া গিনি ঘরে লুটপাট শুরু করে।
শরীয়তপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) এহসান শাহ বলেন, ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ লাইনের সামনের সড়ক থেকে পুলিশ ছয়জনকে আটক করেছে।