ককটেল বানাতে গিয়ে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত জুয়েল গতকাল শনিবার সকালে রাজধানীর সিটি হাসপাতালে মারা গেছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় খাসকান্দি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে জুয়েল, কাউসার হোসেন কাদের, কাইয়ুম ও সিরাজ গুরুতর আহত হন। রাতেই তাঁদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কাউসার ও কাইয়ুম ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন আছেন। সিরাজ ওই রাতেই ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে অন্যত্র চলে যান।