ককটেল বানাতে গিয়ে শিবির কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকায় আজ শনিবার সকালে নিজ বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণে আহত হয়েছেন শিবির কর্মী আবদুল আলিম (৩০)। পরে পুলিশ তাঁকে আটক করেছে।

আবদুল আলিমের বাড়ি গাজীপুর চান্দনা মধ্যপাড়া এলাকায়। তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে জামায়াতের পরাজিত প্রার্থী আবদুল্লাহ আল বসির আহমেদের ছোট ভাই।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসানের ভাষ্য, পুলিশ আহত অবস্থায় শিবির কর্মী আলিমকে আটক করেছে। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, হরতালে নাশকতা সৃষ্টির জন্যই তিনি বাড়িতে বসে ককটেল তৈরি করছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।