ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে গতকাল রোববার দুপুরের দিকে চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে হোটেল মিডওয়ের সামনে সড়কের ওপর পর পর এসব ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম এ বিষয়ে বলেন, কে বা কারা এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কেউ আটকও হয়নি। নিজস্ব প্রতিবেদক