প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রশাসনিক ভবনের ফটকে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানসহ অন্য কর্মকর্তারা ভবনের ভেতরে ছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মাদ সাংবাদিকদের বলেন, ককটেলগুলো উপাচার্য ভবনের ফটকে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।