ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর দিনে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মীরা পালিয়ে যান। এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের পাশে ককটেল বিস্ফোরণ হয়। রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের দেওয়ালে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। মিনিট খানেক পরে জিয়াউর রহমান হলের পাশে একটি ও শেরে বাংলা এ কে ফজলুল হক হলের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।