ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার আলোকদিয়ার বাজারে দুটি ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন মাসুদ রানা (২৫), জেলহক মিয়া (৪৫) ও আবুল হোসেন (৬০)। গত সোমবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সর্দার জানান, ওই বাজারের বিভিন্ন দোকানে ও চায়ের স্টলে লোকজন বসে ছিল। এ সময় বিদ্যুৎ ছিল না। হঠাৎ কে বা কারা দুটি ককটেল নিক্ষেপ করে চলে যায়। ককটেলের আঘাতে তিনজন সামান্য আহত হন। নির্বাচন-সংক্রান্ত কোনো ঘটনার জের ধরে ভীতিকর অবস্থা তৈরি করতে প্রার্থী ও তাঁদের সমর্থকেরা এ ঘটনা ঘটাতে পারে।