ককটেল বিস্ফোরণ শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নে মজিবর রহমান নামের এক ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরিত হয়ে রঞ্জু (১১) নামে এক শিশুর হাত-পা ঝলসে গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। রঞ্জু ওই এলাকার আবদুস সাত্তারের ছেলে। ছেলেকে নিয়ে তিনি মজিবর রহমানের বাসায় দাওয়াত খেতে এসেছিলেন। আহত রঞ্জুকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আবদুস সাত্তার জানান, খাওয়া শেষে বিকেলে রঞ্জু ওই বাড়ির বাথরুমে হাত-পা ধুতে গেলে হঠাৎ বিকট একটি শব্দ হয়। এটি ককটেল ছিল বলে তাঁদের ধারণা। মুহূর্তে ধোঁয়ায় বাথরুম অন্ধকার হয়ে যায়। রঞ্জুর হাত, পা ও নিম্নাঙ্গ কিছুটা ঝলসে গেছে।