ককটেল বিস্ফোরণে চার শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর পৌর শহরের বনপাড়া এলাকায় একটি ককটেল বিস্ফোরণে গতকাল বৃহস্পতিবার বিকেলে চার শ্রমিক আহত হয়েছেন। তাঁরা হলেন সাইদুল ইসলাম, আবদুর রহিম, হজি মিয়া ও রফিকুল ইসলাম। সাইদুলকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুকুর খনন করার সময় সাইদুল একটি পরিত্যক্ত ককটেল পান। তাঁর হাতেই এটি বিস্ফোরিত হয়। এতে আহত চার শ্রমিককে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। বিস্ফোরণে সাইদুলের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে। বাকি তিনজন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাইদুর রহমান। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।