ককটেল বিস্ফোরণে তিন পথচারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে তিন পথচারী আহত হয়েছেন। তাঁরা হলেন পলাশ মৃধা, মো. বেলাল ও নুরুল ইসলাম। গতকাল রোববার রাত নয়টার দিকে নগরের ইপিজেড থানার বিজিএমইএ হাসপাতালের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর প্রথম আলোকে জানান, রাস্তায় কে বা কারা একটি ককটেল ছুড়ে মারলে তিন পথচারী আহত হন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে খুঁজে পায়নি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, ককটেল বিস্ফোরণে হাসপাতালে ভর্তি হওয়া মো. বেলালের দুই পায়ে, পলাশ ও নুরুল ইসলাম নাকে আঘাত পান। তাঁরা তিনজনই ইপিজেডের শ্রমিক বলে জানিয়েছেন স্বজনেরা।